ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ গোলে শেষ হলো ম্যানসিটি ও আল-হিলালের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
MD: Maruf Hosen
Senior Reporter
রাতের ম্যাচে ব্রাজিলীয় ক্লাবের কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। সকালের ম্যাচে আরও এক চমক এলো সৌদি আরবের ক্লাব আল-হিলাল হয়ে। দুর্দান্ত লড়াইয়ের পর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।
অরল্যান্ডোতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে পেপ গার্দিওলার দলকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি ক্লাবটি। শুক্রবার রাত ১টায় কোয়ার্টারে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে তারা।
টুর্নামেন্টের ঠিক আগে দায়িত্ব পাওয়া সিমন ইনজাঘির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিয়েছিল আল-হিলাল। শেষ ষোলোর লড়াইয়েও তারা চমক উপহার দিল।
ম্যাচের শুরুটা অবশ্য সিটির পক্ষেই ছিল। নবম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। লিড নেয়ার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের কাছে রাখে সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত। আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনো বাধা হয়ে দাঁড়ানোয় একাধিকবার গোলবঞ্চিত হতে হয় সিটিকে। ১-০তে এগিয়ে থেবিরতির পর সিটিকে প্রথম ধাক্কা দেয় আল-হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতায় ফেরে আল-হিলাল। ছয় মিনিট পর সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম। যদিও এই লিড তিন মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। আর্লিং হালান্ডের গোলে সমতা ফেরায় সিটি। এরপর আক্রমণ প্রতি-আক্রমণে কেউই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২তে লিড নেয় আল-হিলাল। ১০৪ মিনিটে সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল-হিলালের হয়ে চতুর্থ গোলটি করে ফের এগিয়ে দেন হিলালকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল