ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২০২৫ জুলাই ০১ ২২:১৭:২৫

এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল যে দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে বুধবার (০২ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ নারী ফুটবল দলের। স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলে মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে ঋতুপর্ণা-আফঈদাদের। র‍্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্য ৭৩, তবু আত্মবিশ্বাসী বাংলাদেশ। ইয়াংগুনে দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।

মিয়ানমার যাবার আগে এতটা সম্ভাবনাময় ছিল না বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই মিশন। প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্নটা বড় করেছেন ঋতুপর্ণা-তহুরা খাতুনরা।

দ্বিতীয় ম্যাচটা মূল পরীক্ষা লাল-সবুজের নারীদের। গ্রুপে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা মিয়ানমার পরীক্ষার ওপর নির্ভর করছে প্রথম এশিয়ান কাপ ভাগ্য। যারা বাছাইয়ের স্বাগতিকও।

২০১৮ সালে মিয়ানমারে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সময়ের সঙ্গে নারীদের সাফল্য, শক্তি, সামর্থ্য বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা দলকে হারাতে চায় ১২৮-এর বাংলাদেশ।

দলে ইনজুরি নেই, পরিকল্পনার জন্য প্রথম ম্যাচের পর দু’দিন সময় পেয়েছেন হেড কোচ পিটার বাটলার। সিনিয়র জুনিয়র সমন্বয়ে দল পুনর্গঠনের দায়িত্ব যার কাঁধে, আছে আলোচনা-সমালোচনার বোঝা। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ নিশ্চিত করেছেন পুরো দলই উজ্জীবিত।

মিয়ানমারকে হারালেই এশিয়ান কাপে খেলা শতভাগ নিশ্চিত হবে না বাংলাদেশের। তবে, সম্ভাবনা বাড়বে বহুগুণ। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে লাল সবুজ নারীদের জয় প্রত্যাশিত। নিজেদের প্রথম ম্যাচে যারা ৮-০ গোলে হেরেছে মিয়ানমারের কাছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল

লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে শেষ পর্যন্ত হার এড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ১-১ গোলে... বিস্তারিত