ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি তিন নম্বরে, ‘প্রতিবাদ’ জানালেন রোনালদো
বর্ষসেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
সে তালিকায় বর্ষসেরা ফুুটবলার নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ২০২২ সালের বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি হয়েছেন তৃতীয়।
মেসিতে ফুটবলপ্রেমীরা কিছুটা আশ্চর্য হলেও যেখানে তারা একেবারে থমকে গেছেন সেটা হলো, তালিকার সেরা ১০ জনের মধ্যেও রাখা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
অথচ চলতি বছর তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন। এই বছর দেশ ও ক্লাব সবমিলিয়ে ৫৩টি গোল করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারকা। অপরদিকে হালান্ড গোল করেছেন সবমিলিয়ে ৫২টি।
সেরা ১০ এর তালিকায় না রাখার প্রতিবাদও করেছেন রোনালদো। পর্তুগালের একটি ক্রীড়া বিষয়ক সংবাদপত্র অ্যা বোলা'র ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো। সঙ্গে একটি লজ্জা ইমোজিও জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে হয়তো নিজের ভেতরে জমা ক্ষোভের প্রকাশই করেছেন এই আল নাসর তারকা।
তালিকায় স্থান পাওয়া একমাত্র পর্তুগিজ ফুটবলার হলেন বার্নান্দো সিলভা। তিনি অষ্টম স্থানে রয়েছেন। অথচ তালিকায় প্রথম দিকেই থাকার কথা ছিল রোনালদোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল