ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬-০ গোলের জয়, আর্জেন্টিনায় আরেক মেসির আবির্ভাব
বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপ দিয়ে আলোয় আসেন তরুণ ক্লদিও এচেভেরি। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে নতুন মেসি খেতাব পান বোকা জুনিয়র্স থেকে উঠে আসা তরুণ। তাকে দলে নিতে উঠে পড়ে লাগে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো।
আর্জেন্টিনায় আরেক মেসিরবয়স ১৬ বছরের ঘরে থাকতেই পেপ গার্দিওলার চাওয়ায় ম্যানচেস্টার সিটি তাকে দলে ভেড়ায়। গত শীতকালীন দলবদলের মৌসুমে বয়স ১৮ হওয়ার পরে ম্যানসিটি ক্যাম্পে যোগ দেন আনুষ্ঠানিকভাবে। এক ম্যাচে অল্প একটু খেলার সুযোগও পেয়েছিলেন তিনি।
তবে আলোয় আসলেন ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। শুরুর একাদশে জায়গা পেয়ে নতুন মেসি খ্যাত এচেভেরি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির মতো এক ফ্রি কিক গোলে ম্যানসিটিতে গোলের খাতা খুলেছেন।
ম্যানসিটির ৬-০ গোলের জয়ে এচেভেরি ২৭ মিনিটে জালে বল পাঠান। সেটাও দুর্দান্ত এক ফ্রি কিক থেকে। বক্সের বাহির থেকে তার ডান পায়ে নেওয়া ফ্রি কিক বুঝেই উঠতে পারেননি আল আইনের গোলরক্ষক। শুধু গোল নয় ম্যাচে ৪৫ মিনিট খেলে খুবই সাবলীল ছিলেন তিনি। ম্যাচে রেটিং পেয়েছেন ১০ এর মধ্যে ৯।
যে কারণে ম্যানসিটির নতুন লিগ মৌসুমে শুরুর একাদশে নিয়মিত খেলার দাবিদার বনে গেছেন তিনি। চলতি ক্লাব বিশ্বকাপে মেসিও ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন। তার গোলে ইউরোপের দল পোর্তর বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল