ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
একাধিক চমক রেখে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে মঙ্গলবার (২৪ জুন) রাতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগেই বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড, যেখানে রাখা হয়েছে কিছু চমক।
ঘোষিত দলে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন দুই গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার ও স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।
কোচ পিটার বাটলার জানিয়েছেন, রক্ষণভাগকে আরও শক্তিশালী করতেই মাঝমাঠ থেকে একজন কমিয়ে দলে আনা হয়েছে ডিফেন্ডার নিলুফাকে। গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে দলে থাকলেও খেলার সুযোগ পাননি এই ডিফেন্ডার। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরলেন তিনি।
মিলি আক্তার সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফেব্রুয়ারির প্রীতি ম্যাচে। এরপর জর্ডান সফরে ছিলেন না। অন্যদিকে, স্বর্ণা রানী ২০২২ সালের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন বাংলাদেশের হয়ে। দুজনই পুরোনো অভিজ্ঞতায় আবারও দলে জায়গা করে নিয়েছেন।
জর্ডানে অনুষ্ঠিত সর্বশেষ ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াড থেকে ২০ জনকে রেখে বাছাইয়ের দল গঠন করা হয়েছে। নতুন তিনজন যোগ হওয়ায় বাদ পড়েছেন তিনজন।
এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম আসর বসবে আগামী বছরের মার্চে, অস্ট্রেলিয়ায়। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ছাড়াও গতবারের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অধিকারী জাপান সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি আটটি স্থান নির্ধারিত হবে বাছাই পর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন দল দিয়ে।
২৩ জুন বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশের ম্যাচ ২৯ জুন থেকে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, ২ জুলাই প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর ৫ জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দলগোলরক্ষকরুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।
ডিফেন্ডারশিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন। মিডফিল্ডারমনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার। ফরোয়ার্ডঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল