ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ জন নিয়ে খেলতে নেমে সবাইকে চমকে দিলো রিয়াল
ফিফা ক্লাব বিশ্বকাপে ১০ জনের দল নিয়েই দুর্দান্ত এক জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
রবিবার রাতে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই জুড বেলিংহাম ও আর্দা গুলের গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দের চমৎকার স্লাইডিং ভলিতে করা গোলে নিশ্চিত হয় জয়।
ম্যাচের সপ্তম মিনিটেই রাউল অ্যাসেনসিও লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। সলোমন রন্ডনকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান তিনি। কিন্তু সংখ্যাগত ঘাটতি কাটিয়ে ওঠে দক্ষ পাসিং, গতি এবং আক্রমণে ধার বাড়িয়ে।
প্রথম গোলটি আসে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের পা থেকে।
৩৫ মিনিটে চমৎকার একটি থ্রু পাস পেয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এর ৮ মিনিট পরই স্কোরবোর্ডে নাম লেখান তরুণ তারকা আর্দা গুলের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে গঞ্জালো গার্সিয়ার চতুর লে-অফে বল পেয়ে গোলটি করেন এই তুর্কি মিডফিল্ডার।দ্বিতীয়ার্ধে রিয়ালের উপর চাপ বাড়ালেও গোলরক্ষক থিবো কোর্তোয়া একের পর এক দুর্দান্ত সেভে পাচুকার স্বপ্নভঙ্গ করেন।
যদিও ম্যাচের শেষ দিকে ইলিয়াস মন্টিয়েলের একটি শট রিয়ালের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে পড়ে। যা পাচুকার পক্ষে একমাত্র সান্ত্বনার গোল।
কারণ, এর আগে ম্যাচের ৭০ মিনিটে ভালভার্দের দুর্দান্ত স্লাইডিং ভলিতে জয় প্রায় নিশ্চিত করে নেয় রিয়াল। এই জয়ে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে গেলো তারা। এখন শেষ ষোলোতে উঠতে হলে বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে জয় বা ড্র-ই যথেষ্ট।
অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে পাচুকা।আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করায় চাপের মুখে ছিল রিয়াল। তবে কোচ জাবি আলোনসোর অধীনে এই জয় তার জন্য বড় স্বস্তি। কোচ হিসেবে রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম জয়। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল