গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর...