ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্থানের বিপক্ষে সাকিব খেলবে কিনা, চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি : ফারুক
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরে জানা গিয়েছিল, তিনি আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেন। তবে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই খবর সঠিক নয় বলে নিশ্চিত করেন।
বিসিবি সভাপতি জানান, সাকিব এই সিরিজে অংশ নেবেন না। তবে তিনি বিষয়টি পরিষ্কার করেননি যে সাকিব নিজে থেকে সিরিজে খেলতে অপারগতা জানিয়েছেন, নাকি বিসিবি তাঁকে বিশ্রাম দিয়েছে।
এটি নিশ্চিত হওয়ায় সাকিব ছাড়াই বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে।
ফারুক আহমেদের কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে। বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছু দিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৬ নভেম্বর থেকে আরব আমিরাতের শারজায় শুরু ওই সিরিজ। ৯ ও ১১ নভেম্বর পরের খেলা দুটিও একই ভেন্যুতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE