ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
‘সুপার টেন’ চূড়ান্ত, এবার ঘোষণার অপেক্ষা
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে। এতে দলীয় কাঠামোয় দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, শীর্ষ পদে একাধিক নারী নেতৃত্ব স্থান পেয়েছেন, যা নতুন দলের সমতাভিত্তিক রাজনীতির প্রতিচ্ছবি বলে মনে করা হচ্ছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে।
‘সুপার টেন’ নেতৃত্বের তালিকা:
১. আহ্বায়ক: নাহিদ ইসলাম২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন৩. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আরিফুল ইসলাম আদীব৪. সদস্য সচিব: আখতার হোসেন৫. সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা৬. সিনিয়র যুগ্ম সদস্য সচিব: নাহিদা সারওয়ার নিবা৭. মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ৮. মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম৯. মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী১০. যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে দেড় শতাধিক সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হতে পারে। সূত্র জানায়, জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলটির ঘোষণা দেওয়া হবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি
নতুন দলের আনুষ্ঠানিক যাত্রাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও চিকিৎসা সহায়তা দলও মোতায়েন রয়েছে।
অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ দলে দলে রাজধানীতে সমবেত হচ্ছেন। অনেকেই বলছেন, তারা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মোট ৩৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জনগণের প্রত্যাশা
অনুষ্ঠানে আগত সাধারণ মানুষ বলছেন, পুরনো রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ক্ষমতা দখল করেছে, জনগণের প্রকৃত কল্যাণে কাজ করেনি। তাই তারা নতুন নেতৃত্বের প্রতি আশাবাদী। তারা চান, জাতীয় নাগরিক পার্টি গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেবে।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড