ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আবারও লজ্জার রেকর্ড গড়ে সর্বনিম্ন রানে অল-আউট হলো ভারত
অস্ট্রেলিয়ার এ দলের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। কুইন্সল্যান্ডের ম্যাকেতে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় ১০৭ রানেই অলআউট হয় তারা। অস্ট্রেলীয় পেস আক্রমণের সামনে ব্যাট হাতে টিকে থাকতে পারেননি ভারতীয় ব্যাটাররা। দেবদত্ত পারিক্কল সর্বোচ্চ ৩৬ রান করলেও বাকিরা বিশেষ সুবিধা করতে পারেননি।
টপ অর্ডারে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রথম তিন ব্যাটার, যার মধ্যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও ছিলেন। নবদীপ সাইনি ও সাই সুদর্শন কিছুটা লড়াই করে যথাক্রমে ২৩ ও ২১ রান করেন। তবে অভিমন্যু ইশ্বরন তাঁর শততম প্রথম শ্রেণির ম্যাচে মাত্র ৭ রান করেন। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও বিতর্কের পর দলে ফেরা ঈশান কিষাণও খুব কম রানে আউট হন, যথাক্রমে ০ ও ৪ রান করে।
অস্ট্রেলীয় বোলারদের ধারালো বোলিং আক্রমণের সামনে ভারতীয় ব্যাটিং লাইনআপ সংগ্রাম করে এবং দ্রুত উইকেট হারায়, যা শেষ পর্যন্ত দলকে অল্প রানেই থামিয়ে দেয়।
অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক জশ ফিলিপ পাঁচ উইকেট নেন। ক্রিজে ভারতীয় ব্যাটারদের যাতায়াত যেন লেগেই ছিল। বেশিরভাগই আউট হয়েছেন ওভারের চতুর্থ অথবা পঞ্চম বলে। হয় উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। নতুবা স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বছর বয়সি ব্রেন্ডন ডগেট ২৩ রানে ছয় উইকেট নিয়েছেন। জর্ডান বাকিংহাম ১৮ রানে ২ উইকেট নিয়েছেন। ফার্গাস ও'নিল নিয়েছেন ২৯ রানে এক উইকেট। অফ-স্পিনার টড মারফি ২৬ রানে নিয়েছেন এক উইকেট।
জবাবে অস্ট্রেলিয়া এ প্রথম ওভারে মুকেশ কুমারের বলে স্যাম কনস্টাসকে হারায়। ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নারের সম্ভাব্য বদলি হিসেবে কনস্টাসকে নেওয়া হয়েছে। আরেক টেস্ট প্রত্যাশী ক্যামেরন ব্যানক্রফটকে শূন্য রানে ফিরিয়ে দেন প্রসিধ কৃষ্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE